১৯৫২ সালের ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে লিখ || #ভাষা_আন্দোলন



 ১৯৫২ সালের ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে লিখ


উত্তর: ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাঙ্গালীদের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও গর্বজ্জ্বল অধ্যায়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কোন আকস্মিক বা বিচ্ছিন্ন ঘটনা নয়। ১৯৫২ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনের বীজ থেকে রাজনৈতিক ক্রমবিকাশের মধ্য দিয়ে এদেশের সংগ্রামী মানুষ দুর্বার আন্দোলনের পথ ধরে কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করেছে। বাঙালি জাতির স্বাধিকার চেতনার গোরাপত্তন ঘটেছিল ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি, ভাষার জন্য কয়েকজন তরুণ যুবকের বুকের তাজা রক্ত দেয়ার মধ্য দিয়ে। ভাষা শহীদ ও ভাষা সৈনিকরা ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে এটাই প্রমাণ করে গেছেন যে, জাতীয় স্বকীয়তা জাতি সত্তার অবিচ্ছেদ্য অঙ্গ। একুশে ফেব্রুয়ারির সেই মহালগ্ন থেকেই বাঙালির সংস্কৃতির সংগ্রামী সূচনা এবং এর সংগ্রাম থেকেই বাঙ্গালীদের কাছে স্পষ্ট হয়ে উঠেছিল পশ্চিমা শাসক গোষ্ঠীর শোষণ ও নিপীড়নের  আসল চেহারা। একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এদেশের জনগণ ১৯৭১ সালের রুখে দাঁড়িয়েছিল পাকিস্তানি অগণতান্ত্রিক ও সৈরাচারী শাসনের বিরুদ্ধে। 


রাষ্ট্রভাষার জন্য মনের মধ্যে যে দুর্বলতা ছিল তার বহি প্রকাশ ঘটে পাকিস্তান প্রতিষ্ঠার পর পরই। পূর্ব পাকিস্তানের ইতিহাসে ভাষা আন্দোলন ছিল এক নতুন দিকদর্শন। এই আন্দোলন বাঙ্গালীদের মনে যে বিপ্লবিক চেতনা ও ঐক্যের অন্বেষণ ঘটায় তা পরবর্তীকালে সকল আন্দোলনের প্রাণশক্তি ও অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। এই আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র-জনতা যে গণতান্ত্রিক আন্দোলনের সূচনা করে তা ক্রমশ শক্তিশালী হতে থাকে। যার পরিপ্রেক্ষিতে ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের ঐতিহাসিক বিজয়, ১৯৬২ শিক্ষা আন্দোলন, ১৯৬৪ এর স্বাধিকার আন্দোলন, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান ও আইয়ুব খানের পতন, ১৯৭০ এর নির্বাচন এবং সর্বোপরি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিশেষভাবে প্রেরণা জুগিয়েছে ভাষা আন্দোলন। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির সংগ্রাম অর্থনৈতিক,  গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং জাতীয়তাবাদের সঙ্গে জড়িত ছিল। তাই ভাষা আন্দোলনের ইতিহাস গণজাগরণের ইতিহাস। 


পরিশেষে বলা যায,  ভাষা আন্দোলন দেশবাসীকে স্বৈরাচারী শাসন ও সাম্রাজ্যবাদী শোষণ ব্যবস্থার অবসানকল্পে প্রতিবাদ করতে সাহস যুগিয়েছে। যার ফলে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়েছে। ১৯৫২ সালের পরবর্তী কালে যে কোন ধরনের আন্দোলন বা সংগ্রাম ভাষা আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়েছে। 

তাই ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। 

Comments